আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:২৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

শাহরাস্তি (চাঁদপুর), ২৪ জুলাই ২০২৫:
চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় সম্প্রতি সংঘটিত এক ডাকাতি মামলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত সিগারেট, মোবাইল ও নগদ অর্থ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই গভীর রাতে শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার এলাকার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ-এর গোডাউনে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে ডাকাতরা নাইট গার্ডকে বেঁধে রেখে গোডাউনের তালা ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ৫১ কেইস বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠান থানায় মামলা দায়ের করলে (মামলা নং-০৩, তারিখ- ০৮/০৭/২০২৫), পুলিশ তদন্ত শুরু করে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই মঙ্গলবার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান-এর দিকনির্দেশনায় এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরীর তত্ত্বাবধানে একাধিক অভিযান পরিচালিত হয়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম-বার-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে প্রধান আসামী মোঃ দেলোয়ারকে গ্রেফতার করেন।

একই দিনে গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে আরও তিন ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো—
১. মোঃ আব্দুল মালেক আকন (৬০), কেরানীগঞ্জ, ঢাকা
২. মোঃ সোহেল রানা ওরফে শাওন (৩৯), কুষ্টিয়া, বর্তমান ঠিকানা সাভার
৩. মোঃ সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২), আশুলিয়া, ঢাকা

পুলিশ জানিয়েছে, ধৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৬টি, আব্দুল মালেক আকনের বিরুদ্ধে ৩টি এবং দেলোয়ারের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
ম্যারিজ ও ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের ৫৬৫ প্যাকেট সিগারেট (মূল্য প্রায় ২৯,৭৭৫ টাকা), ৫টি মোবাইল ফোন, নগদ ১০,৫০০ টাকা

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories