আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১০:৪৪
সর্বশেষঃ

শাহরাস্তি পরিবর্তন শিল্পীগোষ্ঠী’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় সুস্থ সংস্কৃতি বিকাশে অন্যতম ইসলামি সাংস্কৃতিক সংগঠন “পরিবর্তন শিল্পীগোষ্ঠী”র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আগামি মাসে অনুষ্ঠিতব্য নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের রূপরেখা প্রণয়ন করা হয়।

সংগঠনের পরিচালক মোঃ আরিফ খান বিজয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পরিবর্তন শিল্পীগোষ্ঠীর’ প্রধান উপদেষ্টা মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর উপদেষ্টামণ্ডলীর সদস্য মোঃ শাহ আলম ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, শিল্পীগোষ্ঠীর অফিস পরিচালক ওমর ফারুক, সঙ্গীত পরিচালক এমদাদ হোসাই, সদস্য জসিম উদ্দিন, ইসমাইল হোসেন সহ অন্যান্য শিল্পীবৃন্দ।

সভা শেষে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবর্তন শিল্পীগোষ্ঠী আগামী দিনে আরো জনসম্পৃক্ত ও সৃজনশীল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories