শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, ৪ জন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে গতকাল (২৩ জুন) রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করে। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এ কর্মসূচি আয়োজন করায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ ফারুক হোসেন (৪৯), পিতা- আব্দুল হক, মাতা- জাহেদা বেগম, সাং- আলীপুর (তফাদার বাড়ি)
২। সেলিম মুন্সি (৬৫), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- রহিমা বেগম
৩। মেহেদী হাসান (২৬), পিতা- আলমগীর হোসেন, মাতা- জান্নাতুল ফেরদৌস; উভয় সাং- রাটা (মুন্সি বাড়ি)
৪। মোঃ দুলাল তালুকদার (৫৫), টামটা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, পিতা- মৃত এবায়েত উল্লাহ, মাতা- ছবিয়া খাতুন, সাং- আলীপুর (নোয়া বাড়ি)
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নাশকতামূলক উদ্দেশ্যে মিছিলের আয়োজন করায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে শাহরাস্তি উপজেলায় সকল ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।