আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৪:১১
সর্বশেষঃ

শাহরাস্তিতে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন: তারুণ্যের ক্ষমতায়নেই টেকসই পরিবার পরিকল্পনা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম বিশ্ব জনসংখ্যা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আকতার হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান।

প্রধান অতিথি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু সেবায় পরিবার পরিকল্পনা বিভাগের অবদান অনস্বীকার্য। দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক ভারসাম্য বজায় রাখতে পরিকল্পিত পরিবার গঠনের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন ও ক্ষমতায়নের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু সেবায় ভূমিকা রাখায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন: শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: চিতোষী পশ্চিম। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কেন্দ্র চিতোষী পশ্চিম প.প.কেন্দ্র।
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মানিক রঞ্জন মজুমদার, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার: ইয়াছির আরাফাত,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: ফাতেমা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: আয়েশা আক্তার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাত থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন এর পুরষ্কার গ্রহণ করেন চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির। অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইউএফপিএ মুখলেছুর রহমান, রাবেয়া আক্তার, নার্গিস সুলতানা সহ উপজেলার সকল পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories