শাহরাস্তি ইলেকট্রিক এন্ড মোবাইল ব্যবসায়ী সমিতি ২০২৫-এর সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত
মোহাম্মদ তারেকুল ইসলাম পাটোয়ারীঃ
শাহরাস্তি ইলেকট্রিক এন্ড মোবাইল ব্যবসায়ী সমিতি ২০২৫-এর সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
১ জুলাই মঙ্গলবার, শাহরাস্তির স্থানীয় একটি সেন্টারে শাহরাস্তি ইলেকট্রিক এন্ড মোবাইল ব্যবসায়ী সমিতি ২০২৫-এর সমন্বয়ক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা হয়।
৩০ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির তত্ত্বাবধানে এই সভাটি পরিচালনা করেন প্রোগ্রাম সমন্বয়ক আলমগীর হোসাইন।
সভায় আলোচনা রাখেন বক্তব্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, নোমান, গিয়াস উদ্দিন, কুতুব উদ্দিন, তারেকুল ইসলাম পাটোয়ারি, আবুল হায়দার ও মানিকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “যে কোনো ব্যবসায়ী সংগঠনের মূল শক্তি ঐক্য। যদি সবাই এক হয়ে কাজ করে, তাহলে ওই অঞ্চলের ব্যবসায়িক উন্নয়ন ত্বরান্বিত হয়। একে অপরের পাশে দাঁড়ালে সমাজে এক ইতিবাচক পরিবর্তন আসে।”
সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয় তা হলো
প্রতি মাসে দুইবার শনিবার (মোট ২ দিন) সকল ব্যবসায়ী দোকান বন্ধ রাখবেন, যাতে সবাই বিশ্রাম নিতে পারেন এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয়।
কোনও ব্যবসায়ী বিপদে পড়লে, সমিতির সকল সদস্য একযোগে সাহায্যের জন্য এগিয়ে আসবেন।
সমিতির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা নির্ধারণ করা হবে, যা প্রতিমাসে সদস্যদের থেকে সংগ্রহ করা হবে।
কোনও সদস্য অসুস্থ হলে বা মৃত্যুবরণ করলে, সমিতির পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হবে।
ভবিষ্যতে সমিতির মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও মেলা আয়োজন করা হবে যাতে সদস্যদের দক্ষতা বৃদ্ধি পায় এবং ব্যবসায়িক নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়।
নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এছাড়াও, সভায় ব্যবসায়ীদের মাঝে সৌহার্দ্য ও সহমর্মিতা বজায় রেখে, একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।