শাহরাস্তিতে ভূমি মেলা ২০২৫ শুরু: র্যালি ও সচেতনতামূলক সভার মধ্য দিয়ে উদ্বোধন
আক্তার হোসেন শিহাব :
ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে “ভূমি মেলা ২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার শাহরাস্তি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা মিলনায়তনে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আয়োজক কর্তৃপক্ষ উদ্বোধনী আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
জানা যায়, ২৫ মে থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত শাহরাস্তি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে এই মেলা। এতে নাগরিকরা নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ডসহ নানা ভূমি সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।
ভূমি মেলাকে সার্থক ও সফল করতে আয়োজকরা উপজেলার সকল নাগরিককে মেলায় এসে সেবা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।