শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) খায়রুল আলম, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) সুমন চন্দ্র মোদকসহ সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে শাহরাস্তি থানাধীন নিজ মেহার কালীবাড়ী পৌরসভার ০৭ নং ওয়ার্ডের মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় জনৈক মোঃ কামরুজ্জামানের কনফেকশনারি দোকান ও জনৈক নুরন্নবীর পানের দোকানের মাঝখানে পাকা রাস্তার উপর থেকে মোঃ মাসুদ আলম (৩৫), পিতা- মোঃ মোস্তফা কামাল, মাতা- মৃত মমতাজ বেগম, ঠিকানা- পশ্চিম নিজ মেহের (পাটোয়ারী বাড়ি), ০৯ নং ওয়ার্ড, শাহরাস্তি পৌরসভা, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তার নিজ হেফাজত হতে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং- ০৯, তারিখ- ১৬/০১/২০২৬ খ্রিঃ; জিআর নং- ০৯, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।