আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● ভোর ৫:০৫
সর্বশেষঃ

শাহরাস্তিতে মাদক আইনে একজন গ্রেফতার, থানায় মামলা রুজু

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৭, তারিখ- ২৪ জুন ২০২৫ এবং জি.আর. নং-১০৫, তারিখ- ২৪ জুন ২০২৫ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল জলিল (৩৭), পিতা-মৃত হারেছ মিয়া, মাতা-মোসাঃ মরিয়ম বেগম, সাং- শোরশাক, আটিয়া বাড়ী, ৮নং ওয়ার্ড, সূচীপাড়া উত্তর ইউনিয়ন, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জলিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি। সমাজ থেকে মাদক নির্মূল করতেই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় এলাকাবাসী পুলিশ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories