আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:০৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামির সমাবেশ ও গণমিছিল

ছবিঃ মোঃ শাহ আলম ভূঁইয়া

মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, অশ্লীল ছবি প্রদর্শন বন্ধ, দিনের বেলা খাবার হোটেল রেস্তোরা বন্ধ রাখার দাবিতে ও পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখা।

শনিবার ১লা মার্চ বাদ আসর শাহরাস্তি পৌরসভা ভবনের সম্মুখে গুলাচি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে কালিবাড়ী পেরিয়ে ঠাকুর বাজারের মধ্যখানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মাইনউদ্দিন এর পরিচালনায় মিছিল শেষে বক্তব্য দেন জেলা মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জেলা মজলিসের শুরা সদস্য ও উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা কামাল ও পৌরসভা আমির মাওলানা জাহাঙ্গীর আলম।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির বাদশা ফয়সাল, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ মাকবুল হোসাইন, মোঃ শাহ আলম ভূঁইয়া, আবদুল আউয়াল, মাওঃ মাছুম বিল্লাহ, মোঃ সালাউদ্দিন, মাওঃ জালাল হোসাইন,মোঃ জাকির হোসেন, মাওঃ সাব্বির আহমেদ উসমানী, মোঃ আবুল বাসার, মাওঃ আমিনুল ইসলাম, পৌর নায়েবে আমীর মোঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওঃ আলমগীর হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ মিজানুর রহমান, হাফেজ মনির হোসেন, মোঃ ইকবাল হোসাইন, মাওঃ মাহফুজুর রহমান, তারেক আজাদ, জিহাদুল ইসলাম শামীম, হাফেজ শাহজালাল সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories