আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:৪৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে মেহের দক্ষিন ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

ছবি: জামায়াতের কর্মী সম্মেলন

শাহরাস্তির মেহের দক্ষিন ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মোঃ আবদুল আউয়াল এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২২ই নভেম্বর জুমাবার ৩টায় ইউনিয়নের নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মোঃ শুকুর আলম মায়াজ এর সঞ্চালনায় মেহের দক্ষিন ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন দেবকরা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি,চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশাহ ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনুদ্দীন, সাবেক চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি এডভোকেট কাউছার আলম,উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মাওলানা এরশাদ উল্লাহ, মাহমুদুল ইসলাম , রায়শী দক্ষিন ইউনিয়ন আমীর মাওলানা মাছুম বিল্লাহ, টামটা দক্ষিন আমীর মাওলানা মন্জুর আহমেদ প্রমুখ।

এছাড়াও জামায়াতে ইসলামী মেহের দক্ষিন ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীল ও ছাত্রশিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীল এবং জনশক্তি ও এলাকার জনসাধারণ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories