আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১১ই রবিউস-সানি, ১৪৪৮ ● সকাল ৬:২১
সর্বশেষঃ

শাহরাস্তিতে যুবদল নেতার পিতার ইন্তেকাল

শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনারের পিতা হাজী সুলতান আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টা ৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে হাজী সুলতান আহমেদের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতারা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories