আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● রাত ৮:৪৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে সিজারের পর প্রসূতির মৃত্যু, বেঁচে আছে নবজাতক

কুমিল্লার মনহোরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেনের গর্ভবতী স্ত্রীকে শাহরাস্তির চিতোষী ইনসাফ জেনারেল হাসপাতালে সিজার করা হয়। সিজারের পর রুগির অবস্থা কিছুটা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য রুগিকে কুমিল্লায় নিয়ে যাওয়ার জন্য উক্ত হাসপাতালের ডাক্তার পরামর্শ দেন, তখন তারা রুগিকে কুমিল্লায় নিয়ে যায়, সেখান থেকে ঢাকায় নেওয়া হলে রুগি মৃত্যু বরণ করে।

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বলেন – রুগির গার্ডিয়ানদের সাথে আমাদের কথা হইছে, গত ৪ দিন আগে রুগী আমাদের এখানে আসছে, রুগির অবস্থা খারাপ দেখে কুমিল্লা রেফার করছে, কুমিল্লা দুই দিন ছিলো, তারপর ও অবস্থার অবনতি, তারপর কুমিল্লা থেকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করছে, গতকাল ঢাকা মেডিকেল কলেজে ছিলো, আজকে বিকালে মারা গেছে

উক্ত ঘটনায় সাংবাদিকরা রুগির লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, রুগির বড় ভাইয়ের ছেলে পরিচয়ে একজন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে। তবে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী রুগি আগ থেকেই অসুস্থ ছিলো।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories