আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:৫১
সর্বশেষঃ

শাহরাস্তিতে সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছবি: জামায়াতের কর্মী সম্মেলন

মোঃ শাহ আলম ভূঁইয়াঃ

শাহরাস্তির সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা আবু সালেহ মোহাম্মদ এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৩ই নভেম্বর শনিবার বিকাল ৩টায় ইউনিয়নের সেক্রেটারি মোঃ হুমায়ূন কবির এর সঞ্চালনায় সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন লোটরা বাজার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত চাঁদপুর-০৫ আসনের এমপি পদ প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, নারায়ণগন্জ মহানগরীর এসিট্যান্ট সেক্রেটারি মোঃ জামাল হোসাইন,অধ্যাপক ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনুদ্দীন, শুরা সদস্য মাওলানা মাকবুল হোসাইন, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ আলম ভূঁইয়া,হাজীগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, রামগন্জ বালাকোট ইউনিয়ন আমীর আবু ছালেহ,ছাত্রশিবির দক্ষিন থানা সভাপতি আক্তার হোসেন শিহাব,সেক্রেটারি কাউসার আলম।

এছাড়াও উপস্থিতি ছিলেন সূচীপাড়া দক্ষিন নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মিডিয়া সদস্য শেখ ফরিদ সহ জামায়াত শিবিরের সূচীপাড়া দক্ষিন ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি বলেন ছাত্র-জনতার বিপ্লবের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামি সৈরাচার সরকারের ইতিহাস খুন গুম ও দূর্নীতির ইতিহাস।চাঁদাবাজী লুটতরাজের ইতিহাস,ভোট ও ভাতের অধিকার হরনের ইতিহাস।স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু জনগনের ভাগ্যের পরিবর্তন হয়নি তাই কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories