আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১:২৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের একপর্যায়ে শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকার তালতলা-মাজার সড়কের তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১. ওমর ফারুক (৩৩), পিতা: শফিউল্ল্যাহ, মাতা: রওশন আরা বেগম, গ্রাম: ফটিকখিরা (খান বাড়ি), থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর। ২. মো. মনির হোসেন (৩৬), পিতা: কোরবান আলী, মাতা: আমেনা বেগম, গ্রাম: বিজয়পুর (পশ্চিম বাড়ি), থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪, তারিখ ২ জুলাই ২০২৬, জিআর নং-১৯৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এছাড়া মাদক নির্মূলে শাহরাস্তি মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories