আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:২৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে সহযোগী আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আইয়ুব খান ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজার সংলগ্ন মিজি বাড়ির মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কচুয়া উপজেলার আশ্রাফপুর (চৌধুরী বাড়ি) এলাকার বাসিন্দা তানজিল আহম্মেদ অন্তর (১৮) ও মো. রিয়াজ (১৯)। এদের মধ্যে অন্তরের কাছ থেকে ৮ পিস এবং রিয়াজের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কচুয়া উপজেলার আশ্রাফপুর (মোল্লা বাড়ি) এলাকার নুরুজ্জামান মোল্লা (৬৪) এর কাছ থেকে স্বল্প দামে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় যুব সমাজের কাছে বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও সহযোগী আসামি নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-০৬, তারিখ ৬ মার্চ ২০২৬ এবং জিআর নং-৪৫।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories