শাহরাস্তিতে ২১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ইংরেজি ৪ নভেম্বর ২০২৫ তারিখে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার পাটোয়ারী বাড়ির সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জয়নাল আবেদীন প্রাঃ জনি (২২), পিতা- আঃ কাদির @ কাদের, মাতা- হাছিনা বেগম, সাং- আশ্রাফপুর (গোলদার বাড়ি), থানা- কচুয়া, জেলা- চাঁদপুরের দখল থেকে ১৮ (আঠারো) পিস ইয়াবা ট্যাবলেট এবং দিদারুল আলম প্রাঃ তুহিন (৪৪), পিতা- মৃত আঃ আউয়াল, মাতা- হোসনে আরা বেগম, সাং- পশ্চিম উপলতা (পাটোয়ারী বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরের দখল থেকে ৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-০৬, তারিখ- ০৪ নভেম্বর ২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক মামলা দায়ের করা হয়েছে (জিআর নং-১৭৩/২০২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে এলাকায় যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনা ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল।
চাঁদপুর জেলাকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় পুলিশ “জিরো টলারেন্স নীতি” অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।