আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● ভোর ৫:০০
সর্বশেষঃ

শাহরাস্তিতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পিএসআই (নিরস্ত্র) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম রাত্রিকালীন কিলো-৭ ডিউটি চলাকালে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে শাহরাস্তি থানাধীন পৌরসভার ০৭ নং ওয়ার্ডের নিজ মেহেরস্থ মৃধা বাড়ির বাগানের ভেতর থেকে মোহাম্মদ মনির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেন মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং সুরুজ বানুর সন্তান। তার বাড়ি নিজ মেহের (মাহমুদ আলী পাটোয়ারী বাড়ি), ০৭ নং পৌর ওয়ার্ড, শাহরাস্তি, চাঁদপুর।

অভিযানকালে অপর আসামী মিঠু পাটোয়ারী (২৭), পিতা জহির পাটোয়ারী, সাং নিজ মেহের (থানার সামনে পাটোয়ারী বাড়ি), ০৭ নং পৌর ওয়ার্ড, শাহরাস্তি—কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-০৮, তারিখ- ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ; জি আর নং-০৮; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories