শাহরাস্তিতে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ বিশেষ অভিযানে ২টি জিআর মামলার সাজাপ্রাপ্ত মোট ২ জন আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার (০৬ অক্টোবর ২০২৫) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর দিক নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান ও এএসআই (নিঃ) সুমন চন্দ্র মোদক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দোয়াভাঙ্গা এলাকা থেকে জিআর মামলা নং ৫৩/১৭ এর দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান (পিতা: মৃত হাকিম, সাং: রাঢ়া মুন্সী বাড়ী, থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পুলিশি স্কর্টের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।