আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● বিকাল ৫:৪৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ইং ০৩ নভেম্বর ২০২৫ তারিখে শাহরাস্তি পৌরসভার নিজমেহার (মৃধা বাড়ী) এলাকায় অভিযান চালিয়ে আসামী আলমগীর হোসেন মৃধা (৩৮), পিতা-মৃত মোবারক হোসেন মৃধা, মাতা-রেজিয়া বেগম, সাং—নিজমেহার (মৃধা বাড়ী), থানা—শাহরাস্তি, জেলা—চাঁদপুরকে তার বসতঘরের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০৫, তারিখ ০৩ নভেম্বর ২০২৫; ধারা—৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা (জিআর নং-১৭৩) রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী আলমগীর দীর্ঘদিন যাবৎ গোপনে স্বল্পমূল্যে গাঁজা ক্রয় করে বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির মাধ্যমে যুব সমাজকে মাদকের দিকে ধাবিত করে আসছিল। গ্রেফতারের সময় সে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে বলে স্বীকার করে।

চাঁদপুর জেলা পুলিশ মাদক নির্মূলে “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তরুণ প্রজন্ম ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এই অভিযানটি পরিচালিত হয় চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস টিম।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories