আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১১ই রবিউস-সানি, ১৪৪৮ ● সকাল ৮:৫১
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশ ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার একটি চৌকস টিম মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকড়া গ্রামের ঠাকুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় আসামী মোঃ জহির (৪২), পিতা- জাকির হোসেন, মাতা- রাহেলা বেগম, সাং- দেবকড়া (ঠাকুর বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অভিযানের সময় অপর আসামী নাজমুল হুদা রাসেল (২৬), পিতা- বিল্লাল হোসেন, মাতা- নাজমুন নাহার, সাং- পাথৈর (কলাওয়ালা বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং- ৯, তারিখ- ০৫ নভেম্বর ২০২৫, জি.আর. নং- ১৭৭, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, তারা দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বেশি দামে বিক্রি করতো। এতে যুব সমাজ মাদকের অন্ধকার জগতে জড়িয়ে পড়ছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার সময় আসামীকে আটক করা হয়।

চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি থানার এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স।
পুরো অভিযানে দিকনির্দেশনা দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, এবং তত্ত্বাবধান করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)।

চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories