আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১:২৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ রিপন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশ বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন টামটা (দঃ) ইউনিয়নের রাঢ়া (মুন্সী বাড়ী) জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। এসময় আসামি মোঃ রিপন হোসেন (৪০), পিতা- মোঃ সেলিম, মাতা- পেয়ারা বেগম, সাং- রাঢ়া (মুন্সি বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৬, তারিখ-২০ সেপ্টেম্বর ২০২৫, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করত এবং এভাবে স্থানীয় যুব সমাজকে মাদকের নেশায় জড়িয়ে দিচ্ছিল।

চাঁদপুর জেলাকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ “জিরো টলারেন্স” নীতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সফল অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ। এ পুরো কার্যক্রম পরিচালিত হয় চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories