আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● ভোর ৫:০০
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত ০৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া উচ্চ বিদ্যালয় প্রবেশের রাস্তার উপর (যাহা কালীবাড়ী হতে মোল্লার দরজাগামী রাস্তার পূর্বপাশে) এক অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে মোঃ শান্ত (২৩), পিতা- মোঃ আবুল খায়ের ভূট্টো, মাতা- শাহনাজ বেগম, সাং- সূচীপাড়া (দিঘীরপাড় আজগর সর্দার বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় তার সহযোগী মোঃ মেহেদী হাসান প্রঃ হাসান (২৬), পিতা- আবু তাহের প্রঃ আবু, সাং- নবাবপুর, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর ঘটনাস্থল হতে কৌশলে পলায়ন করে।

ঘটনার পর গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০৭, তারিখ- ০৪ নভেম্বর ২০২৫, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক জিআর নং-১৭৫/২৫ মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী ও তার সহযোগী দীর্ঘদিন যাবৎ গোপনে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করতে ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

এই অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)।
তাঁর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই (নিঃ) সুমন চন্দ্র মোদক, সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানটি পরিচালিত হয় জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিকনির্দেশনায়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories