আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৯
সর্বশেষঃ

শাহরাস্তির উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাতকে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিদায়ী সংবর্ধনা


শাহরাস্তির বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
২৮ই জানুয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিদায়ী সংর্বধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত।তিনি তার বক্তব্য বলেন, এ উপজেলায় দায়িত্ব কালীন সময়ে চেষ্টা করেছি, মানুষের কল্যাণে কাজ করার। তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনের কাজ করতে সুবিধা হয়। চেষ্টা করেছি সবার সাথে সমন্বয় করে কাজ করার। এর সফলতার কথা আপনারা বলতে পারবেন। এ উপজেলার সাংবাদিকরা প্রশাসন বান্ধব, প্রশাসনকে সহযোগিতার জন্য কাজ করেন, অন্য উপজেলায় তা দেখা যায় না।দীর্ঘ দেড় বৎসরের অধিককাল দায়িত্বকালীন সময়ে শাহরাস্তির গণমাধ্যম ব্যক্তিত্ব বিশেষ করে প্রেসক্লাবের আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আপনাদের আন্তরিক সহযোগিতা না পেলে হয়তো এতো কাজ সম্ভব হতো না। আমাকে আপনারা দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্যে ও উন্নতি কামনা করি।

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান ভুইঁয়া,শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির। এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মো: রুহুল আমিন তরুণ,মাহবুব হাসান বাবলু,মো: নুরে আলম,রাফিউ হাসান হামজা, মো: হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, জাকির হোসেন নয়ন, মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories