আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৭
সর্বশেষঃ

শাহরাস্তির রায়শ্রী উত্তর জামায়াতের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়শ্রী উত্তর ৭নং ওয়ার্ড এর উদ্যোগে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেনীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫আগস্ট) বিকালে ওয়ার্ডের হাটপাড় মোড়ে প্রায় শতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শাহরাস্তি থানা জামায়াতের আমীর বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রায়শ্রী উত্তর ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু নোমান শেখ এর সভাপতিত্বে ও সমাজসেবক মোঃ জামাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মোঃ বাদশা ফয়সাল ও ইউনিয়ন আমীর মোঃ সালাউদ্দিন গাজী।

প্রধান অতিথি তার বক্তব্যে আগামী দিনে দুর্নীতি, শোষণ, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি সম্বৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের তৈরি হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। দুনিয়াবি জ্ঞান অর্জনের পাশাপাশি পরকালীন মুক্তির জন্য কোরআন এবং সুন্নাহ এর আলোকে নিজেদের জীবন গঠন করার জন্যও উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক দেলাওয়ার হোসাইন,শাহাজাহান গাজী সহ নবীন, তরুণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories