শাহরাস্তির টামটা উত্তরে ওলামা সমাবেশ অনুষ্ঠিত
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শাহরাস্তি উপজেলার টামটা উত্তরে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ বিকেলে টামটা উত্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গণমানুষের নেতা অধ্যাপক মাও. আবুল হোসাইন।
তিনি বলেন, ইসলামী কল্যান রাষ্ট্র গঠনে ওলামাদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার আলেমদের উপর অনেক নির্যাতন করেছে। জেল খাটিয়েছে তারপরও আলেমগণ তাদের ঈমান বিক্রি করে নাই।কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সামাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল। নায়েবে আমীর বাদশা ফয়সাল। সভাপতিত্ব করেন টামটা উত্তর ইউনিয়নের আমীর মাওলানা হেদায়েত উল্যাহ।