শাহরাস্তির নতুন ইউএনও নাজিয়া হোসেন
আক্তার হোসেন শিহাব :
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জনাবা নাজিয়া হোসেন। বর্তমানে তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ইউএনও পদে দায়িত্ব পালন করছেন। অচিরেই তিনি শাহরাস্তিতে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
জনাবা নাজিয়া হোসেন একজন কর্মঠ, দক্ষ ও আদর্শবান নারী কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। মাঠ প্রশাসনে তার দৃঢ়তা, মানবিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সোনাগাজীতে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, জনসেবামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।
নতুন কর্মস্থল শাহরাস্তিতে দায়িত্বগ্রহণের পূর্বেই জনমনে তৈরি হয়েছে আশাবাদ। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান আরও উন্নত হবে।
উল্লেখ্য, শাহরাস্তির বর্তমান ইউএনও জনাবা নিগার সুলতানা সম্প্রতি পদোন্নতি পেয়ে মাদারীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে আসছেন নাজিয়া হোসেন।
স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকরা আশা করছেন—জনাবা নাজিয়া হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্বে শাহরাস্তি উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং নাগরিক সেবা হবে আরও স্বচ্ছ, সহজ ও মানবিক।