আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৭
সর্বশেষঃ

শাহরাস্তির নোয়াগাঁও টাইগার ক্লাব সেরা বৃক্ষরোপণ সংগঠনের পুরস্কার অর্জন

চাঁদপুর জেলার শাহরাস্তির সামাজিক সংগঠন নোয়াগাঁও টাইগার ক্লাব সেরা বৃক্ষরোপণ সংগঠন হিসেবে পুরস্কৃত হয়েছে। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এ সম্মাননা প্রদান করে।

শনিবার (৩০ আগস্ট) চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন সংগঠনটির হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, আইনজীবী ও সমাজসেবক রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী, সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহ্বায়ক এইচ. এম. জাকির এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাত।

নোয়াগাঁও টাইগার ক্লাবের সম্মানিত উপদেষ্টা জানে আলম ও বাদশা বাহাদুর হৃদয় জেলা প্রশাসকের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

এসময় সংগঠনটির পক্ষ থেকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের শাহরাস্তি উপজেলার দায়িত্বশীল সাংবাদিক মোঃ রাফিউ হাসান হামজা-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স্থানীয়দের মতে, নোয়াগাঁও টাইগার ক্লাবের এ অর্জন শুধু সংগঠনটির জন্য নয়, বরং শাহরাস্তি উপজেলার তরুণদের সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকার স্বীকৃতি।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories