আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ২:৩৫
সর্বশেষঃ

শাহরাস্তি উপজেলায় জামায়াতে ইসলামীর জরুরী রোকন সম্মেলন অনুষ্ঠিত

আহসান হাবিব পাটওয়ারীঃ


বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখার রোকনদের নিয়ে জরুরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ই আগষ্ট (শুক্রবার) উপজেলা জামায়াতের স্হানীয় অডিটোরিয়ামে উপজেলা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি প্রভাষক মাওঃ মাঈন উদ্দিন, পৌর নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন।

এছাড়াও আরো উপস্হিত ছিলেন উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওঃ মকবুল হোসাইন, সহকারী অধ্যাপক মাওঃ মন্জুর হোসেন, ডাঃ আবুল বাশার, আব্দুল আউয়াল, মাষ্টার সালাউদ্দিন গাজী, ডাঃ জাকির হোসেন, মাওঃ জালাল হোসাইন, মাওঃ মাছুম বিল্লাহ, শাহ আলম ভূঁইয়া, প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম, হাঃ মাওঃ সাব্বির আহমেদ ওসমানী, পারভেজ হোসাইনসহ ওলামা, যুব, শ্রমিক সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories