আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:৫১
সর্বশেষঃ

শাহরাস্তি উপজেলা-পৌরসভায় জামায়াতের আমির নির্বাচিত

ছবি: শাহরাস্তি উপজেলা ও পৌরসভা আমীর।

২০২৫-২৬ সেশনের জন্য রোকনদের প্রত্যক্ষ ভোটে শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল ও পৌরসভা আমীর মাও: জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়। শুক্রবার (২২ই নভেম্বর) রাত ৯:০০ টা নাগাদ চাঁদপুর জেলা জামায়াত ইসলামী শাহরাস্তি উপজেলা সহ চাঁদপুরের সকল উপজেলা ও পৌরসভা আমীরের নাম প্রকাশ করেন।

অন্যান্য উপজেলার দায়িত্বপ্রাপ্ত আমিররা হলেন- চাঁদপুর পৌরসভা এড. মোঃ শাহজাহান খান, চাঁদপুর সদর উপজেলা মাওলানা আফছার উদ্দিন মিয়াজি, হাইমচর উপজেলা মাওলানা আবুল হোসাইন, ফরিদগঞ্জ উপজেলা মাওলানা ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ পৌরসভা মাওলানা মিজানুর রহমান, হাজিগঞ্জ উপজেলা বি.এম. কলিম উল্লাহ ভূইয়া, হাজিগঞ্জ পৌরসভামাওলানা আবুল হাছানাত পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভামাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলা এড. আবু তাহের মেসবাহ, কচুয়া পৌরসভা মাওলানা আমিনুল হক মীর, মতলব উপজেলা দক্ষিণমোঃ আব্দুর রশিদ পাটওয়ারী,মতলব পৌরসভা মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলা অধ্যাপক দেওয়ান আবুল বাশার।

জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনও প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories