শাহরাস্তি টামটা উত্তর পাঁচরুখিতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি টামটা উত্তর পাঁচরুখিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ মার্চ বাদ আসর পাঁচরুখি মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ৮নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আল আমিন আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মোস্তফা কামাল ও প্রধান আলোচক নায়েবে আমীর বাদশা ফয়সাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যদি কোনো রাষ্ট্র কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়, তবে তা সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
তার মতে, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থায় সামাজিক নীতি এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, যার ফলে রাষ্ট্রে কোনো ধরণের সন্ত্রাস, লুটপাট এবং অন্যায় কার্যক্রম থাকবে না।
নায়েবে আমির বলেন,কোরআনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হলে, সমাজে অবিচার, দুর্নীতি ও অপকর্মের শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে। ইসলামী আইন অনুযায়ী, সকল মানুষকে সমান অধিকার দেওয়া হয় এবং আইন সকলের জন্য সমানভাবে কার্যকর হয়, যার ফলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।
ইসলামী শাসন ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার রক্ষায় সহায়ক এবং এটি মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়ক হবে।
সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শুরা ও মিডিয়া বিভাগের সভাপতি শাহ আলম ভূঁইয়া, ইউনিয়ন আমীর মাওলানা হেদায়েত উল্যাহ।
দোয়া ও ইফতার মাহফিলের স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ,ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।