আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৬
সর্বশেষঃ

শাহরাস্তি থানার চার বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনচাঁদপুরে এক মাসে পুলিশি সেবায় ব্যতিক্রমী সাফল্য

চাঁদপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ের অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে মে ২০২৫ মাসে একযোগে চারটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শাহরাস্তি থানা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দায়িত্ব পালনে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক তুলে দেন পুলিশ সুপার।

পুরস্কারপ্রাপ্ত বিভাগগুলো হলো—
১) চোরাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার
২) শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ (ওসি)
৩) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)
৪) শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার

এই গৌরবময় অর্জন শুধু শাহরাস্তি থানার নয়, গোটা জেলার পুলিশি ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মকর্তারা নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

জেলা পুলিশ সুপার বলেন, “সেবাধর্মী মনোভাব ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারীদের যথাযথ মূল্যায়ন সবসময়ই করা হবে।”

শাহরাস্তি থানার এই সম্মাননা প্রাপ্তিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories