আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৩:৪৯
সর্বশেষঃ

শেখ মুজিবকে নিয়ে ভিন্নমত প্রকাশে ৫ বছর জেল ও ১ কোটি টাকা জরিমানার বিধান—এমন ৯টি দমনমূলক আইন বাতিল

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভিন্নমত প্রকাশ করলে ৫ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার বিধানসহ ৯টি দমনমূলক আইন বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিসর রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সম্প্রতি সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই আইনগুলো বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনমত ও গণমাধ্যমের প্রবল চাপ, এবং নাগরিক সমাজের ধারাবাহিক দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে এসব বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, যে ধারাগুলোর কারণে সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল “জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভিন্নমত প্রকাশ” করলে ৫ বছর পর্যন্ত জেল ও মোটা অংকের জরিমানার বিধান। আইন বিশেষজ্ঞরা ধারাটি গণতান্ত্রিক মতপ্রকাশের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন।

আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল বলেন, “এমন আইন শুধু মতপ্রকাশ নয়, সাংবাদিকতা ও গবেষণার ক্ষেত্রেও হুমকি তৈরি করেছিল। এসব বাতিল হওয়া স্বস্তিদায়ক।”

নাগরিক অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, যেসব আইন ব্যক্তি বা দলের সমালোচনার সুযোগ বন্ধ করে দেয়, সেগুলোর সংস্কার বা বাতিলই গণতন্ত্রের পথকে মজবুত করে।

এই পদক্ষেপ ভবিষ্যতে নীতি নির্ধারণে আরও জনমুখী ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories