সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি ও ‘শাহরাস্তি সময়’ অনলাইন পোর্টালের সহ-সম্পাদক শাহআলম ভূঁইয়া
আক্তার হোসেন শিহাব:
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোঃ শাহআলম ভূঁইয়া। তিনি দৈনিক চাঁদপুর দিগন্ত-এর স্থানীয় প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শাহরাস্তি সময়-এর সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সোমবার সন্ধ্যায় দোয়াভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহআলম ভূঁইয়া তার মোটরসাইকেল নিয়ে কালিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ করে পেছনে না তাকিয়ে ইউটার্ন নিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন।
প্রথমে স্থানীয়দের সহায়তায় তাকে আশপাশের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ের গোড়ালির জয়েন্ট সরে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন এবং তার পায়ে প্লাস্টার করা হয়েছে।
ঘটনার পর শাহরাস্তি অঞ্চলের গণমাধ্যমকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
শাহআলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন, যা তাকে স্থানীয় সাংবাদিক সমাজে একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আগের মত কর্মমুখর জীবনে