আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২৩
সর্বশেষঃ

সহকারী কমিশনার (ভূমি) জনাব হিল্লোল চাকমার শাহরাস্তির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা পরিদর্শন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা চলমান আন্দোলনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা গ্রহণ বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন থেকে পরীক্ষা স্বাভাবিকভাবে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে ০৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা।
পরিদর্শনটি পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজিয়া হোসেন মহোদয়ের নির্দেশনায়।

পরিদর্শনকালে তিনি প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে কিনা, শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষায় অংশ নিচ্ছে কিনা, প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা—এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বিদ্যালয়ভেদে পর্যালোচনা করে দেখেন কোথাও পরীক্ষায় বিঘ্ন ঘটছে কিনা এবং তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি উপস্থিত শিক্ষকদের বলেন, “প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। চলমান আন্দোলনের প্রভাব যেন পরীক্ষার উপর না পড়ে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

অভিভাবক ও স্থানীয় শিক্ষাপ্রেমীরা পরীক্ষার অগ্রগতি পর্যবেক্ষণে প্রশাসনের এমন ভূমিকা সাধুবাদ জানিয়ে বলেন, এতে বিদ্যালয়গুলো দ্রুত স্বাভাবিকতায় ফিরে আসছে। শিক্ষার্থীরাও পরীক্ষা নিতে পারায় স্বস্তি প্রকাশ করে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories