আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১১:৪৯
সর্বশেষঃ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে বলে জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য মো.ফয়েজ আহমেদ
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories