আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ২:৩৮
সর্বশেষঃ

হঠাৎ মৃত্যুবরণ করলেন শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান

ডেস্ক রিপোর্ট ঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (৫ আগস্ট) সকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম মিজানুর রহমান একজন আদর্শবান, কর্মঠ ও নিষ্ঠাবান সংগঠক হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories