আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১২:১৫
সর্বশেষঃ

হাজীগঞ্জের গর্ন্ধব্যপুরে দিনব্যাপী গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

২৯ই আগষ্ট রোজ  শুক্রবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গর্ন্ধব্যপুর ইউনিয়নে গণসংযোগ করেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-০৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

এসময় গণসংযোগটি ডাটরা বাজার থেকে শুরু করে, বটতলা, দরগার বাজার, কাশিমপুর বাজার, ডিগ্রি কলেজ এলাকা, পূর্ব হোটনী বায়তুস সালাম জামে মসজিদ এলাকা,ইসলামপুর তালতলা মার্কেট, দক্ষিণ পাঁচই গাটিয়াবাড়ী বাজার, বাউরপাড়, নিশ্চিন্তপুর, জয়সরা এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন জামায়াত মনোনীত চাঁদপুর-৫ শাহরাস্তি হাজীগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি সাধারন জনগনের নিকট দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের প্রধান অতিথি হিসেবে তিনি এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তিনি আগামী দিনে দেশকে একটি দূর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দেশ পরিচালনার একটি সুযোগ করে দেওয়ার জন্য ভোটারদের নিকট আহবান করেন।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ কলিমুল্লাহ ভূঁইয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান,

ইউনিয়ন আমীর মাস্টার নূর আহমেদ, নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি মহিউদ্দিন প্রমুখ।

এছাড়াও উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড ইউনিট ও বিভাগীয় দায়িত্বশীলগন ও স্থানীয় এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories