আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● দুপুর ২:১৭
সর্বশেষঃ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ব্যবসায়ীরা বেশি লাভবান হবে – অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্যবসায়ীরা সর্বক্ষেত্রে চাঁদাবাজির সম্মুখীন হতে হয়, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ব্যবসায়ীরা আর কাউকে চাঁদা দিতে হবে না। এক্ষেত্রে ব্যবসায়ীরাই বেশি লাভবান হবে।
তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবেন।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ কলিম উল্লাহ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন হাজীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী।

এসময় আরও উপস্থিত ছিলেন—মাওলানা শফিকুর রহমান, আবুল কাসেম, সাবেক ছাত্রনেতা মোঃ জয়নাল আবেদিন, শিবিরের জেলা সেক্রেটারি হাসিবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হোসাগ মুন্সি, হাজীগঞ্জ পৌরসভার নায়েবে আমীর হাফেজ কবির হোসাইন, বড়কূল পূর্ব ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবু জাফর ছিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান, জেলা কর্মপরিষদ ও তালিমুল কুরআন বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মীর হোসাইন, জেলা সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম প্রধান, কেন্দ্রীয় ব্যবসায়ী নেতা ও আল কাউসার ট্রাস্টের চেয়ারম্যান জনাব এম এ বাশার এবং চাঁদপুর-৫ আসনের নির্বাচনী আসন কমিটির পরিচালক জাহাঙ্গীর আলম প্রধান।

সভায় বক্তারা বলেন, আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন তাই হালাল ভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। এসময় তারা নবী-রাসূল ও সাহাবীদের ব্যবসায়ী জীবন নিয়ে আলোচনা করেন।

ব্যবসায়ীরা এ সভায় কল্যাণ রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা ও ব্যবসায়বান্ধব নীতি বাস্তবায়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories