আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২৫
সর্বশেষঃ

হাফেজ তানভীরের উদ্যোগে হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

চিকিৎসা শুধুমাত্র সেবা নয়, এটি নাগরিক ও মানবিক অধিকার”— এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ ক্যাম্পের আয়োজন করেন মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ তানভীর হোসেন।

ক্যাম্পে প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষ করে ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত সেবা রাখা হয়। রোগীদের যথাযথ চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ ইব্রাহিম খলিল সোহাগ। তিনি রোগীদের ব্যক্তিগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন এবং ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যবিষয়ক বই বিতরণ করা হয়, যা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ মহতী উদ্যোগের সার্বিক সহযোগিতা করে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টার, হাজীগঞ্জ। আয়োজকরা জানান, এই ধরনের ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা।

স্থানীয় এলাকাবাসী বলেন, এ ধরনের মানবিক ও সেবামূলক উদ্যোগ গ্রামীণ জনপদের অসহায় মানুষদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তারা নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান এবং আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ তানভীর হোসেন জানান, সমাজের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এরকম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে—অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories