আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ২৬শে শ্রাবণ, ১৪৩৩ ● ১০ই আগস্ট, ২০২৬ ● ২৬শে সফর, ১৪৪৮ ● রাত ৩:১৬
সর্বশেষঃ

শাহরাস্তির রায়শ্রীতে ওয়ার্ড জামায়াতের উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ

মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়শ্রী উত্তর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

শনিবার বিকালে ওয়ার্ডের যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আমীর মোঃ সালা উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আমীর মাওলানা আবু নাঈম,সেক্রেটারি মোঃ মহিন উদ্দিন মোল্লা ও বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মাহবুবুল আলম হানিফ।
এছাড়াও বিভিন্ন ইউনিট দায়িত্বশীলসহ স্থানীয় খেলোয়াড়বৃন্দ।

আমীর তার বক্তব্যে, এলাকার যুব সমাজকে মাদক মুক্ত করতে, মোবাইল ছেড়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ সুন্দর মন গড়ে তোলার জন্য তাদেরকে অনুপ্রাণিত করেন। এছাড়া তিনি খেলাধুলার শারীরিক ও মানসিক গুরুত্ব তুলে ধরেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories