আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১১ই রবিউস-সানি, ১৪৪৮ ● সকাল ৮:০৯
সর্বশেষঃ

র‌্যাফেল ড্রতে খাসি, আলমারি ও ওয়ারড্রোব পেলেন সৌভাগ্যবান গ্রাহকরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফিউচার ইলেকট্রনিক্স অ্যান্ড সোলার হাউজ, ওয়ালটন এক্সক্লুসিভ, দোয়াভাঙ্গা দক্ষিণ বাজার, শাহরাস্তির উদ্যোগে অনুষ্ঠিত হলো আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

২১ মে আয়োজিত এই অনুষ্ঠানে ঈদ উপলক্ষে ফিউচার ইলেকট্রনিক্স থেকে পণ্য কিনেছেন এমন গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

১ম পুরস্কার একটি খাসি পেয়েছেন শফিকুর রহমান, সেঁনগাঁও, শাহরাস্তি।

২য় পুরস্কার একটি আলমারি, বিজয়ী আব্দুর রহমান, রহমতপুর কলোনি, চাঁদপুর।

৩য় পুরস্কার একটি ওয়ারড্রোব, বিজয়ী উজ্জল হোসেন, নিউ ট্রাক রোড, চাঁদপুর।

অন্যান্য পুরস্কারের মধ্যে ছিল গ্যাস স্টোভ, মোবাইল, প্রেসার কুকার, ফ্রাইপ্যান, সুপ সেট, পিচার সেটসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার ইলেকট্রনিক্সের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি মোস্তফা কাউছার, খতিব মাওলানা আবুল কালাম আজাদ, শিক্ষক হুমায়ুন কবির, সমাজসেবক আমির হোসেন, ওয়ালটন ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শাওন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রাহকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

পরবর্তী র‍্যাফল ড্র অনুষ্ঠিত হবে ১৫ই জুন ২০২৫ইং তারিখ রোজ রবিবার

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories