আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১:২৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে তীব্র ঝড়বৃষ্টিতে গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংযোগ ৩৬ ঘণ্টা বিচ্ছিন্ন

শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র ঝড়বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। প্রবল বাতাস ও বজ্রসহ বৃষ্টিতে বহু গাছপালা উপড়ে বা ভেঙে পড়ে গেছে, ফলে অনেক এলাকায় রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়া ঝড়ের কারণে গত ৩৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে। এতে করে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ, পানি উত্তোলন ও অন্যান্য গৃহস্থালির কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় মানুষ প্রয়োজনীয় যোগাযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর দীর্ঘ সময় পার হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের নিকট দ্রুত সংযোগ পুনঃস্থাপন ও পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন।

দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories