আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ১০:০২
সর্বশেষঃ

চাঁদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৭

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা পুলিশের সঙ্গে র‍্যাব ও ডিবি পুলিশের সমন্বয়ে সোমবার রাতভর এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জেলার ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও মতলব উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

ফরিদগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ সাগর আহমেদ এবং ৫৫ পিস ইয়াবাসহ আব্দুল কুদ্দুসকে আটক করা হয়।

হাজীগঞ্জ উপজেলার টোড়াগড় উত্তর পাড়া এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ কাইয়ুম হোসেন এবং মকিমাবাদ গ্রাম থেকে ৯৫ পিস ইয়াবাসহ মো. ফারুক হোসেনকে আটক করে যৌথ বাহিনী।

অপরদিকে, মতলব উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে ৩০৯ পিস ইয়াবাসহ গিয়াস উদ্দিন প্রধান, পলি আক্তার ও শামীম সওদাগরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা।

তিনি আরও জানান, চাঁদপুরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories