আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৪:৫৮
সর্বশেষঃ

শাহরাস্তি উপজেলা প্রশাসনের অফিসিয়াল আইডি হ্যাক, বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান

শাহরাস্তি উপজেলা প্রশাসনের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্ট্যাটাস বা বার্তা প্রকাশ করতে পারে।

এ ধরনের কোনো বার্তা বা পোস্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে এসব বার্তার মাধ্যমে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সাধারণ জনগণকে বিনীতভাবে অনুরোধ করেছে উপজেলা প্রশাসন।

আইডি পুনরুদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories