আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● সন্ধ্যা ৬:০৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে সম্পত্তির দ্বন্দ্বে ভাইকে ঘরে ডুকতে দিচ্ছেনা ভাই,স্ব-পরিবারে বাহিরে রাত্রিযাপন

ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের উচ্ছেদের অভিযোগ, বসতঘরে প্রবেশে বাঁধা

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের দৈলবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘ ৩৬ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে বড় ভাই আনোয়ার হোসেন (৬০) ও তার পরিবারকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে ছোট ভাই দেলোয়ার হোসেন (৫৫) ও তার সন্তানদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি, হেনস্তা ও সামাজিক অশান্তি সৃষ্টির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

ঘটনার সূত্রপাত গত ২৫ জুন বিকাল ৪টায়, আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে অবস্থানকালে ছোট ভাই দেলোয়ার হোসেন ও তার বড় মেয়ে দিলারা জাহান প্রিয়াংকা, ছোট মেয়ে দিলরুবা জাহান এবং ছেলে রবিউল হোসেন বিজয় একযোগে বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক আনোয়ার ও তার পরিবারকে ঘর থেকে বের করে দেয় এবং ঘরের সম্মূখ দরজার সামনে ঢালপালা দিয়ে পথরোধ করে রাখে। ভুক্তভোগী পরিবারের দাবি, শুধু উচ্ছেদ করেই ক্ষান্ত হয়নি, বরং প্রাণনাশের হুমকিও দিয়েছে অভিযুক্তরা।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬ শতাংশ ভিটা ও ৬ শতাংশ দোকানের জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। জমির দখল, ভোগ এবং খতিয়ানে তার মালিকানা সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। জমিটির সুনির্দিষ্ট বিবরণ অনুযায়ী, এটি দৌলবাড়ী মৌজার অন্তর্ভুক্ত এবং এস.এ ও বি.এস খতিয়ান অনুযায়ী চারটি পৃথক খতিয়ানভুক্ত সম্পত্তি, যার শ্রেণি “বাড়ি ও ভিটা”।

অন্যদিকে, অভিযুক্ত দেলোয়ার হোসেন নিজেকে জমির মালিক দাবি করে বলেন, “আমি দলিল অনুযায়ী জমির মালিক। ভাইকে দয়া করে থাকতে দিয়েছিলাম। এখন তারা আমাদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, আনোয়ার হোসেনের বসত ভিটার সামনে এলোমেলো করে বাঁশ ও ডাল ফেলে রেখে প্রবেশ পথ অবরুদ্ধ করে রেখেছে। বসত ঘরে তালাও দেখা গিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ভুক্তভোগীদের পাশে দাঁড়ালেই মিথ্যা মামলার ভয় দেখান অভিযুক্তরা। ফলে সামাজিকভাবেও তাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। জমি নিয়ে বহুবার সামাজিক দরবার শালিস বসলেও অভিযুক্তরা কোনো রায় মানেনি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

ঘটনার পর থেকে বড় ভাই আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা নিজ ঘরে প্রবেশ করতে পারছে না।অভিযুক্তরা আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

ভুক্তভোগী আনোয়ার হোসেন প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা নিরাপদে নিজের বাড়িতে ফিরতে চাই। ন্যায়বিচার চাই। মাথা গোঁজার একমাত্র ঠাঁই নিজ বসতভিটায় প্রবেশ করতে পারছি না।পরিবারের সদস্যদের নিয়ে বাহিরে রাত্রিযাপন করছি।

জমি সংক্রান্ত এই বিরোধ সামাজিক ও পারিবারিক পরিসরে সীমাবদ্ধ না থেকে আইনগত রূপ নিতে যাচ্ছে বলেও আশঙ্কা করছেন অনেকে।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী শান্তিপূর্ণ সমাধান ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories