আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১:২০
সর্বশেষঃ

ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলদিঘী মাদ্রাসায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী “বৃক্ষরোপণ অভিযান-২০২৫” কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলদিঘী মাদ্রাসা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক চাঁদপুর জেলা সভাপতি, বর্তমান চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাহরাস্তি উত্তর আদর্শ থানা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারি আল আমিন, সহ আরও অনেক দায়িত্বশীল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কাজে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories