বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
আবুল কাশেম :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উত্তর আদর্শ থানা শাখার উদ্যোগে বেরনাইয়া উচ্চ বিদ্যালয় শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ৩০ই জুন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উত্তর আদর্শ থানা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ রবিউল আলম রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন বেরনাইয়া উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাশরীফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এ এইচ এম ইব্রাহিম খলিলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। ছাত্রসমাজকে এ বিষয়ে সচেতন ও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।