আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ৪:০১
সর্বশেষঃ

রায়েরবাগ যুবসমাজ সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক রিপোর্ট:

“মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের রায়েরবাগ যুবসমাজ সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০২২ সালের এই দিনে যাত্রা শুরু করা সংগঠনটি বিগত তিন বছর ধরে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক নানা কার্যক্রমে প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় রায়েরবাগ জামে মসজিদ, রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিতোষী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে বর্ষপূর্তির কার্যক্রমের সূচনা করা হয়।

বাদ জুমা রায়েরবাগ জামে মসজিদে যুবসমাজ সংগঠনের মঙ্গল কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুফতি শরিফুল্লাহ। দোয়া শেষে মিষ্টান্ন বিতরণ এবং একজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দুপুর ২টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন মাওলানা রবিউল, মাওলানা মাহফুজ, ইব্রাহিম খলিল মঞ্জু, মাওলানা শফিউল, এনামুল ইহসান, প্রবাসীদের পক্ষে মাফিজুল ইসলাম ও মোর্শেদ আলমসহ অনেকে।

সিনিয়র সমন্বয়ক এনামুল ইহসান তামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ, মামুন মিয়াজী, জাকির হোসেন টিপু, সবুজ, সোহেল, জোবায়েদ, সাইফুল, শহিদুল ইসলাম, বিল্লাল, সুজন, তানভীর, সম্রাট, বাপ্পি সহ শতাধিক যুবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় সংগঠনের তিন বছরের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের কথা তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠন, যুবকদের সচেতন ও সুপথে পরিচালনা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, দেশে ও প্রবাসে অবস্থানরত রায়েরবাগ গ্রামের উদ্যমী কিছু মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছে। অসহায়, দুঃস্থ, মেধাবী শিক্ষার্থী, শীতার্ত, অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি হয়ে উঠেছে “বিপদের বন্ধু”।

আলোচনা শেষে যুবসমাজের সদস্য মাওলানা শফিউল আলমের পরিচালনায় সবার সুস্বাস্থ্য ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাত ৯টায় দেশ ও প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এক ভার্চুয়াল মিলনমেলার আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories