আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ৪:০১
সর্বশেষঃ

শাহরাস্তিতে জব্দকৃত স্কেভেটরের ব্যাটারি ও নৌকার প্রকাশ্য নিলাম ১২ আগস্ট

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জব্দকৃত ২০টি স্কেভেটরের ব্যাটারি এবং ১টি প্লাস্টিকের নৌকা প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নিলাম কমিটির সভাপতি ডা. মো. মাকসুদ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ আগস্ট ২০২৫ খ্রি., মঙ্গলবার, সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশগ্রহণে আগ্রহী ক্রেতাদের নির্ধারিত সময়ের আগে উপস্থিত থাকতে হবে।

নিলামের পণ্যসমূহ:
১. স্কেভেটরের ব্যাটারি – ২০ (বিশ) টি
২. প্লাস্টিকের নৌকা – ১ (এক) টি

নিলাম সংক্রান্ত শর্ত অনুযায়ী, নিলামে ক্রয়কৃত মালামালের মূল্য সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে এবং এর জন্য কোনো অগ্রিম অর্থ গ্রহণযোগ্য হবে না। প্রতিটি নিলাম অংশগ্রহণকারীর ২০০০/- (পাঁচ হাজার) টাকা জামানত জমা দিতে হবে, যা নিলাম শেষে ফেরত দেওয়া হবে। এছাড়া নিলামের ওপর ১৫% ভ্যাট ও ৫% আয়কর আরোপ হবে।

উপজেলা প্রশাসন জানায়, নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে এবং সর্বোচ্চ দরদাতার কাছেই মালামাল বিক্রি করা হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories