আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৩:৩৬
সর্বশেষঃ

শাহরাস্তির শ্রমিক নেতা শেখ মিজানুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী

মরহুম শেখ মিজানুর রহমান শাহরাস্তি শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক বিপ্লবী সৈনিকের নাম

শেখ মিজানুর রহমান, পিতা- শেখ জামাল মাষ্টার, নিজমেহের ঠাকুর বাজারের প্রাণকেন্দ্রে যার নিবাস।আজ থেকে এক বছর পূর্বে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই শ্রমিক নেতাকে বিদায় জানাতে হয়েছিলো অনন্ত কালের পথে।

শেখ মিজানুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামির একজন রোকন ছিলেন, সংগঠনের দীর্ঘ একটা সময়ে তিনি জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছিলেন।শাহরাস্তি উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি,পৌরসভা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ও সর্বশেষ চাঁদপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতির দায়িত্বও পালন করেন।

শেখ মিজানুর রহমান শাহরাস্তি মডেল স্কুল এর একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন।আমৃত্যু তিনি এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

হঠাৎই অজানা এক ঝড়ের মত এই দুনিয়া থেকে পরপাড়ে পাড়ি জমাতে হলো ক্ষণজন্মা এই মানুষকে।শরীরে দেখা দেয় মরণব্যাধী ক্যান্সার। দেশ ও বিদেশে বহু হাসপাতালে কেঁটেছে সহধর্মিণী সহ তিনার অসুস্থতার সময়কাল।

জীবন্দশায় দ্বীনের বন্ধনে সংগঠনকে আগলে রেখেছেন এই মানুষটি। বহু ত্যাগ তিতিক্ষার হাজারো নজীর আছে উনার জীবনে। শাহরাস্তি মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই ক্ষণজন্মা মানুষটির আত্মার মাগফিরাত কামনা করা হয়। মৃত্যুবার্ষিকী তে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories